অপরাধ

চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

প্রতিবেদক
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক
সব খবর

সিলেটে চায়ের দোকানে বসে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার সময় হাতেনাতে আটক হয়েছেন এক শিক্ষক। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম ইকবাল হোসেন (সোহান), তিনি মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক এবং সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা খবর পেয়ে ওই দোকানে অভিযান চালিয়ে শিক্ষক ইকবাল হোসেনকে আটক করেন এবং তাঁর কাছ থেকে ৪০০টি উত্তরপত্র জব্দ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফজলুল হকের চায়ের দোকানে বসে ইকবাল হোসেন উত্তরপত্রগুলো মূল্যায়ন করছিলেন। এ সময় তাঁর সঙ্গে দুজন বন্ধুও ছিলেন, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের শাখার সহসভাপতি আইরিন লিনজাও উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা সবাই মিলে খাতা দেখছিলেন এবং দোকানে এক বস্তা খাতা ছিল।

চায়ের দোকানদার ফজলুল হক জানান, ওই শিক্ষক ও তাঁর সহপাঠীরা নিয়মিত চা পান করতে ও আড্ডা দিতে তাঁর দোকানে আসতেন। এমনকি শুক্রবার রাতেও তারা একই দোকানে বসে খাতা মূল্যায়ন করেছিলেন। আইরিন লিনজা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি ওই শিক্ষকের বন্ধু ও ব্যাচমেট হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এবং খাতা দেখার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে বোর্ডের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষককে থানায় নিয়ে আসার পর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তাঁরা নিয়মিত চা পান করতে ও আড্ডা দিতে দোকানে আসতেন।ফজলুল হক, চায়ের দোকানদার.ইকবাল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।