বিশ্ব

কেবল সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে বৈশ্বিক সংকট সমাধান অসম্ভব

প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সরকারি কেনাকাটায় ২০ বছরের সুযোগবঞ্চিতদের জন্য নতুন সুযোগ ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য সারের সংকট নেই বলা কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সারের সংকট নেই বলা কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ মিশিগান ডেমোক্রেটিক পার্টির সম্মানজনক যুব নেতৃত্ব পুরস্কার জিতলেন তাহমিদ চৌধুরী মিশিগান ডেমোক্রেটিক পার্টির সম্মানজনক যুব নেতৃত্ব পুরস্কার জিতলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা ইসলামের দৃষ্টিতে ঈমানের অন্যতম একটি শাখা রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা ইসলামের দৃষ্টিতে ঈমানের অন্যতম একটি শাখা
সব খবর

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন যে, বর্তমান বিশ্বের সংকটগুলো এখন অতল খাদে রূপ নিয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে নিজের বিদায়ী ভাষণে তিনি মন্তব্য করেন যে, পরাশক্তিগুলো এখন পর্যন্ত প্রমাণ করেছে যে কেবল সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বৈশ্বিক সংকট সমাধান করা সম্ভব নয়।

বিশ্বনেতাদের উদ্দেশে গুতেরেস বলেন, পরাশক্তিগুলোর এটি অনুধাবন করা জরুরি যে তাদের ক্ষমতা অসীম নয়। তিনি স্পষ্ট করে বলেন, কেবল সামরিক শক্তি দিয়ে শান্তি, অর্থনৈতিক শক্তি দিয়ে স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। বর্তমান বিশ্বে ভূ-রাজনৈতিক বিভাজন আরও গভীর হয়েছে এবং পারস্পরিক আস্থার জায়গাটি ধসে পড়েছে। জলবায়ু সংকট এখন আর কোনো সতর্কবার্তা নয়, বরং এটি প্রতিদিনের নির্মম বাস্তবতা। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবিশ্বাস্য গতি নির্মাতাদেরও দিশেহারা করে ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।

ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করে গুতেরেস গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ধ্বংসলীলা ও হত্যাযজ্ঞকে মহাসচিব হিসেবে তার দায়িত্ব পালনকালে দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বর্ণনা করেন। তিনি বিশ্বজুড়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত ব্লকে বিভক্তি এবং আধিপত্যবাদী প্রবণতা পরিহারের আহ্বান জানান। গুতেরেস বলেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থার মূল চ্যালেঞ্জ হলো ক্ষমতার পরিবর্তনশীল কাঠামোর সঙ্গে শাসনব্যবস্থার খাপ খাওয়াতে না পারা। রাষ্ট্রগুলোর পরিবর্তে এখন ক্ষমতা গুটিকয়েক বেসরকারি কর্পোরেশন ও ধনকুবের ব্যক্তির হাতে চলে গেছে, যারা রাজনীতি ও তথ্যের প্রবাহে ব্যাপক প্রভাব বিস্তার করছে।

তিনি প্রশ্ন রাখেন, বিশ্ব কি ক্রমবর্ধমান উত্তেজনার দিকে এগিয়ে যাবে, নাকি জাতিসংঘের নেতৃত্বে এক সুষম বহুপাক্ষিক ব্যবস্থার দিকে মোড় নেবে? গুতেরেসের মতে, ক্ষমতা আইনের অধীনে পরিচালিত হওয়া প্রয়োজন। তিনি দ্বিমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক সনদ রক্ষা এবং সব বেসামরিক মানুষকে সুরক্ষার আহ্বান জানান। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

২১ শতকের নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্ব না থাকাকে ‘অন্যায়’ বলে অভিহিত করে গুতেরেস বলেন, তহবিল সংকট সত্ত্বেও জাতিসংঘই একমাত্র জায়গা যেখানে শক্তিশালী পক্ষগুলোকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন যে, জাতিসংঘের ইতিহাসে এই প্রথম শীর্ষ নেতৃত্ব ও প্রধান কার্যালয়ে পুরুষের পাশাপাশি সমসংখ্যক নারী নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের নাম সরাসরি উচ্চারণ না করে তিনি বলেন, ‘২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের পর গাজায় ফিলিস্তিনিদের ওপর এমন এক হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালানো হয়েছে, যা মহাসচিব হিসেবে আমার দায়িত্ব পালনকালে আগে দেখিনি।’