রাজনীতি

সব সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন আগস্টে তফসিল ঘোষণা, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল ঘোষণা, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি দল থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের পদ নিয়ে ধোঁয়াশা দল থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামের পদ নিয়ে ধোঁয়াশা দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল যন্তর মন্তর এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ১৬ ডিসেম্বরের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত ১৬ ডিসেম্বরের আগেই বীরশ্রেষ্ঠ হামিদুরের নতুন ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে মোবাইল রাখার অভিযোগে ক্যান্টিনকর্মী আটক খুলনা বিশ্ববিদ্যালয়ে নারী ওয়াশরুমে মোবাইল রাখার অভিযোগে ক্যান্টিনকর্মী আটক জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা রেমিট্যান্স ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা লেনদেনে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
সব খবর

দেশের সাধারণ মানুষ, প্রান্তিক কৃষক এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি সব ধরনের সামাজিক ও আর্থিক সুবিধা একক ব্যবস্থায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট সমাপনী বক্তব্যে তিনি এই ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য চালু থাকা পৃথক কার্ডের সুবিধাগুলো এই একটি কার্ডের আওতায় নিয়ে আসা হবে।

নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সরকারি সুবিধাগুলো একত্রিত করার মাধ্যমে সেবাপ্রাপ্তি সহজ করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা আরও জোরদার করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, এর মাধ্যমে একক পরিচয়ের ভিত্তিতে সব সরকারি সেবা ও সুবিধা পাওয়া সম্ভব হবে।

কৃষকদের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক ঐকমত্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রান্তিক মানুষের উন্নয়নের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে বিভেদ থাকার সুযোগ নেই এবং এই কর্মসূচিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি ও ইকোট্যুরিজমের মতো খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি ঘোষণা করেন তিনি, যা ১০ হাজার নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি এবং প্রায় আড়াই লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, তিন বছর আগে দেশের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে যে ৩১ দফা রূপরেখা তৈরি করা হয়েছিল, তা আজ ১৮ কোটি মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এছাড়া সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি দফা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তোলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগসহ বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে বৈষম্যহীন, উগ্রবাদমুক্ত এবং প্রকৃত গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।