বিশ্ব

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

প্রতিবেদক
সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস ঘুষ ও অনিয়মে জর্জরিত সোনাইমুড়ীর দেওটি ইউনিয়ন ভূমি অফিস কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক কিয়েভে জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মার্কিন দূতদের বৈঠক মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত মিরসরাইয়ের ঝর্ণায় পা পিছলে কলেজছাত্র আহত
সব খবর

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতির আরও অবনতি হতে পারে, তাই মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল থেকে পৃথকভাবে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও বাড়তি নজরদারি বজায় রাখতে হবে। এই পরিস্থিতিতে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়া এবং ভ্রমণের ক্ষেত্রে নানা ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে, যার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে আছেন, তাদেরও এই অঞ্চলে ভ্রমণ অথবা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিশেষ করে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জর্ডান সরকারের নির্দেশনা মেনে চলা এবং নিয়মিত সরকারি সতর্কবার্তা পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এলো। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওয়াশিংটন চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।