বিশ্ব

প্রায় ১০০ বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের প্রতিকৃতি

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির
সব খবর

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মার্কিন টাকশাল একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করেছে, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে। প্রায় এক শতাব্দী পর দেশটির কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের ঘটনা এটিই প্রথম। মুদ্রার সামনের অংশে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরিচিত বাক্য ‘আমরা ঈশ্বরে বিশ্বাস করি’ খোদাই করা হয়েছে। মার্কিন টাকশাল জানিয়েছে, এই ঐতিহাসিক মাইলফলক স্মরণীয় করে রাখতে এবং দেশটির চেতনা, গর্ব ও ঐতিহ্য তুলে ধরতেই বিশেষ এই নকশা করা হয়েছে।

সংগ্রাহকদের জন্য এই মুদ্রাগুলো বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। ২৫টি মুদ্রার একটি রোলের দাম ৬১ ডলার এবং ১০০টি মুদ্রার একটি ব্যাগের মূল্য ১৫৪ ডলার ৫০ সেন্ট নির্ধারণ করা হয়েছিল। তবে ব্যাপক চাহিদার কারণে বিক্রির কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন টাকশালের ওয়েবসাইটে মুদ্রাগুলো ‘বর্তমানে মজুদ নেই’ বলে প্রদর্শিত হয়। কর্তৃপক্ষ আশা করছে, বিশেষ নকশার কারণে ভবিষ্যতে এটি সংগ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত হবে।

এর আগে ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত অর্ধ-ডলারের একটি স্মারক মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি ব্যবহার করা হয়েছিল। এরপর থেকে আর কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় দেখা যায়নি। এই মুদ্রা প্রকাশের ক্ষেত্রে ২০২০ সালে প্রণীত ‘চলমান সংগ্রহযোগ্য মুদ্রা পুনঃনকশা আইন’-এর সহায়তা নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, ওই আইনে মুদ্রার পেছনের অংশে জীবিত ব্যক্তির ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশে ব্যবহারের বিষয়ে সরাসরি কোনো বাধা নেই, তাই এই নকশায় আইনি কোনো জটিলতা নেই।

এদিকে, গত মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত ২৫০ ডলারের নোট ছাপানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে কাগুজে নোটে জীবিত ব্যক্তির ছবি ব্যবহার ১৮৬৬ সালের থেয়ার সংশোধনী অনুযায়ী নিষিদ্ধ হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়নে আইনি বাধা রয়েছে। ট্রাম্পের মিত্ররা এই নিষেধাজ্ঞায় তার জন্য ব্যতিক্রম রাখার উদ্দেশ্যে কংগ্রেসে নতুন আইন প্রণয়নের চেষ্টা করছেন, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে প্রচলিত আইনি ব্যাখ্যা অনুযায়ী, এই বিধিনিষেধ কেবল কাগুজে নোটের ক্ষেত্রে প্রযোজ্য, মুদ্রার ক্ষেত্রে নয়। এ কারণেই নতুন স্মারক মুদ্রা প্রকাশে কোনো আইনি বাধা তৈরি হয়নি।