খেলা

ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি

প্রতিবেদক
দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতাসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী দেশে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৫২ রোগী ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি’র বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫
সব খবর

বিপিএল স্থগিত হওয়ার কারণে দেশের ক্রিকেটারদের আয়ের ক্ষেত্রে যে বড় ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটারদের দীর্ঘমেয়াদী আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরণের ম্যাচের ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এই নতুন সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

নতুন এই কাঠামো অনুযায়ী, পুরুষ ক্রিকেটারদের প্রথম-শ্রেণির ম্যাচের ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এর আগে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল নিজেই এই ফি ১ লাখ টাকায় উন্নীত করেছিলেন। এছাড়া লিস্ট ‘এ’ ম্যাচের ফি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা এবং ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচের ফি ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নারীদের ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। এখন থেকে নারীরা চার দিনের ম্যাচের জন্য ৪০ হাজার টাকা, একদিনের ম্যাচের জন্য ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২০ হাজার টাকা ফি পাবেন। পূর্বের কাঠামোয় এই ফি যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা ছিল।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, এটি কেবল বিপিএল না হওয়ার ক্ষতি পুষিয়ে দেওয়ার সাময়িক উদ্যোগ নয়, বরং দীর্ঘমেয়াদে খেলোয়াড়দের আর্থিক স্থিতিশীলতা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তিনি বলেন, বর্তমানে বিপিএলে অল্প সংখ্যক খেলোয়াড় খেললেও ফার্স্ট-ক্লাস, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি মিলিয়ে প্রায় ১৫০ থেকে ২০০ জন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকেন।

তামিম ইকবালের হিসাব অনুযায়ী, একজন ঘরোয়া ক্রিকেটার পুরো মৌসুম খেললে বেতনসহ বছরে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন। এতে মাসে তাদের গড় আয় ৩ লাখ টাকার বেশি হবে, যা তাদের পরিবার চালানোর দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। তিনি আরও যোগ করেন, এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটাররা কোনো টুর্নামেন্টের ওপর নির্ভরশীল না হয়েই আর্থিকভাবে স্থিতিশীল থাকতে পারবেন। সবশেষে, বিসিবি সভাপতি খেলোয়াড়দের কাছ থেকে এখন পেশাদারিত্ব প্রত্যাশা করেছেন।