বাংলাদেশ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

প্রতিবেদক
আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার প্রত্যাহার সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলা ও অশ্রুজলে দেবীকে বিদায় জানালো সনাতন ধর্মাবলম্বীরা প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
সব খবর

তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই সফরে তিনি ২২ সদস্যের একটি নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সোমবার (৩ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় শীর্ষ পর্যায়ের এই সামরিক কর্মকর্তার আগমনকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতির ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই উচ্চপর্যায়ের যোগাযোগ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্ব এবং ঢাকা-ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যকেই স্পষ্ট করে তোলে।

সফরকালে অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। এসব আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সীমানার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, নৌবাহিনীতে অ্যাডমিরাল স্টিফেন কোহলার ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার এবং ফাইটার স্কোয়াড্রন ১৪৩, ইউএসএস বাতান ও বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি মধ্যপ্রাচ্যে অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ একাধিক সামরিক অভিযানে অংশ নেন। এছাড়াও হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর জরুরি দুর্যোগ ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নৌ অপারেশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।