বাংলাদেশ

মার্কিন বিশেষ দূতের ঢাকা সফর, সম্পর্কের অগ্রগতির ইতিবাচক আভাস

প্রতিবেদক
আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
সব খবর

তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সফরকালে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সার্জিও গোর সন্তোষ প্রকাশ করে বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা দারুণ হয়েছে এবং সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশের রাজধানীতে পৌঁছাতে পেরে এবং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দ প্রকাশের পাশাপাশি আগামী দুই দিন বেশ ফলপ্রসূ বৈঠকের প্রত্যাশা ব্যক্ত করেন।

মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তা তার এই ঝটিকা সফরে বেশ ব্যস্ত সময় পার করছেন। সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি রাতেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তার বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে। সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি নিজ চোখে পর্যবেক্ষণ করবেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর এটি যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার ঢাকা সফর। যে কারণে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।