স্বাস্থ্য

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতা কর্মসূচি

প্রতিবেদক
শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা শীতের সবজিতে বাজার সয়লাব, তবে চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বরগুনার আমতলীতে জরাজীর্ণ ব্রিজ অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিইসি ও ইসি সচিবের বিরুদ্ধে তোপ জামায়াতের গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা গোয়ালন্দে খাবার চাওয়ার জেরে বাবুর্চিকে পিটিয়ে হত্যা পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার ইয়েমেনে সংঘাত: ৯ হাজারের বেশি হতাহত, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য তাহসিফের মৃত্যু রহস্য: হেফাজতে থাকা বন্ধু দীপের মুখে চাঞ্চল্যকর তথ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
সব খবর

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ডেঙ্গু সচেতনতামূলক গণ ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সকালে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম উদ্দিন।

দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গুর লক্ষণ, এর ভয়াবহতা এবং আক্রান্ত হলে করণীয় সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। চিকিৎসা সেবার অংশ হিসেবে ক্যাম্পে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপার সুযোগ রাখা হয়েছিল। পাঁচজন চিকিৎসকসহ একদল স্বাস্থ্যকর্মী দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করেন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তিনি এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি ও আঙিনায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে এসি ও ফ্রিজে জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া মশারি ব্যবহার এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন এই জামায়াত নেতা।

ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ সেবনের প্রবণতাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত যথাযথ চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকে কেবল ডেঙ্গুর মৌসুমের জন্য সীমাবদ্ধ না রেখে সারা বছরই অভ্যাসে পরিণত করতে হবে।

রাজধানীর স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, দেশে চিকিৎসক ও ওষুধের সংকটের পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এছাড়া এই সচেতনতা কার্যক্রম কেবল একদিনের জন্য নয়, বরং পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন পার্ক ও এলাকায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির মোহাম্মদ ইব্রাহিম খলিল, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান, থানা নায়েবে আমির হারুনুর রশিদ তারেক, সেক্রেটারি বদিউজ্জামান বকুলসহ স্থানীয় নেতা-কর্মী এবং স্বেচ্ছাসেবকরা।