গত কয়েক দিনের টানা বৃষ্টি ও সরবরাহের সংকটে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, হাতে গোনা কয়েকটি সবজি ছাড়া প্রায় সবকিছুর দামই কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে সবজির খেত প্লাবিত হওয়ায় ফলন নষ্ট হয়েছে এবং পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। কয়েক দিন আগে যে হাইব্রিড শসা ৬০-৮০ টাকায় পাওয়া যেত, তা এখন ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শসার দাম উঠেছে ১৫০ থেকে ২০০ টাকায়। বেগুন ও করলা ৮০ টাকা থেকে বেড়ে ১০০-১২০ টাকায় দাঁড়িয়েছে। ফুলকপি ও বরবটিও ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢ্যাঁড়স, ঝিঙে ও চিচিঙ্গা গত সপ্তাহের ৬০-৮০ টাকার পরিবর্তে এখন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। লাউয়ের প্রতিটি পিস ৬০ টাকা থেকে বেড়ে ৮০-১০০ টাকায় পৌঁছেছে।
কাঁচা মরিচের বাজারে অস্থিরতা সবচেয়ে বেশি। কয়েক দিন আগেও যে কাঁচা মরিচ ১২০ টাকায় পাওয়া যেত, তা এখন সাধারণ মানের ১৬০-১৮০ টাকা এবং ভালো মানের ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে পেঁপে ও টমেটোর দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। পেঁপে ২০ টাকা এবং আমদানির প্রভাবে টমেটোর দাম কমে ১৫০ টাকায় নেমেছে। এছাড়া পেঁয়াজ ৪০ ও আলু ২৫ টাকা কেজি দরে অপরিবর্তিত রয়েছে। গতকাল রাতে রাজধানীর আশকোনার হজক্যাম্প বাজার ঘুরে দেখা গেছে, ২৫০ গ্রাম (২৫০) কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। হজক্যাম্প বাজারের চিত্রও একই, যেখানে গত এক সপ্তাহে শাকসবজির দাম ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
সবজি বিক্রেতা আল নাহিয়ান খান জানান, আগে যেখানে প্রতিদিন ১০০ কেজি সবজি আসত, এখন সেখানে ৬০ কেজি আসছে, কিন্তু চাহিদা আগের মতোই রয়ে গেছে। পাইকারি বাজারে চড়া দামে কিনতে হওয়ায় খুচরায় দাম বেড়েছে। বিক্রেতা আবদুল মান্নান জানান, নরসিংদীর সবজি খেত তলিয়ে যাওয়ায় সরবরাহ কমেছে। আগামী ১০ থেকে ১৫ দিন নতুন ফসল না আসা পর্যন্ত এই দাম কমার সম্ভাবনা নেই বলে ব্যবসায়ীরা মনে করছেন। সবজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এই প্রাকৃতিক সংকটের সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী আবার অতিরিক্ত দাম হাঁকছেন।.আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, নিউমার্কেট কাঁচাবাজার বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দামই কেজিতে ২০-৪০ টাকা বেড়েছে।
আর আমদানি বৃদ্ধি পাওয়ায় ২৪০ টাকা কেজির টমেটোর দাম কমে দাঁড়িয়েছে ১৫০ টাকায়।

















