প্রযুক্তি

বাজারে এলো ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫০০

প্রতিবেদক
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট
সব খবর

দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে বাজারে নতুন স্মার্টফোন ‘ওয়াই৫০০’ নিয়ে এসেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। শিক্ষার্থী, পেশাজীবী এবং প্রযুক্তিপ্রেমীদের কথা মাথায় রেখে তৈরি এই স্মার্টফোনটিতে শক্তিশালী প্রসেসর, উন্নত অপারেটিং সিস্টেম, বড় ব্যাটারি এবং উচ্চমানের ডিসপ্লে প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।

ভিভোর ভাষ্যমতে, নতুন এই ডিভাইসে তাদের সর্বশেষ অরিজিনওএস ৬ ব্যবহার করা হয়েছে, যা একাধিক অ্যাপ ব্যবহারের সময় দ্রুত গতি ও মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা, দাপ্তরিক কাজ, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ সহজ করার মতো আধুনিক সব সুবিধা এতে যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটিতে ৬.৮৩ ইঞ্চির উচ্চ রেজল্যুশনের অ্যামোলেড পর্দা রয়েছে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট ভিডিও দেখা, গেম খেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

ফোনটিতে ৬ ন্যানোমিটারের শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার পরীক্ষামূলক কর্মদক্ষতার স্কোর ৬ লাখ ৮০ হাজার। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, আগের প্রজন্মের তুলনায় এটি কেন্দ্রীয় ও গ্রাফিক্সভিত্তিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য এতে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া স্মার্টফোনটি ৫০ মাসের দীর্ঘমেয়াদি মসৃণ পারফরম্যান্সের সনদও অর্জন করেছে।

বাংলাদেশের বাজারে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইট সংস্করণের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অফার হিসেবে ক্রেতারা স্মার্টঘড়ি অথবা সর্বোচ্চ ৯ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধার পাশাপাশি ১৮ মাসের ওয়ারেন্টি ও বিশেষ ডেটা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।