বাংলাদেশ

পুলিশি হেনস্তা ভুলে যাওয়ার চেষ্টায় ক্রিকেটার নাঈম হাসান, রয়েছেন বিশ্রামে

admin@nextupdatetv.com প্রতিবেদক admin@nextupdatetv.com
ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা
সব খবর

পুলিশি হেনস্তার ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনেরাও নাঈমকে কাউন্সেলিং করে তাঁর বিষণ্নতা কাটানোর চেষ্টায় রয়েছেন। নাঈম হাসানের পরিবারের সদস্যরা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

নাঈম হাসানের বড় ভাই কামরুল আলম আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘বিসিবির দুই সদস্যের একটি চিকিৎসক দল শনিবার সন্ধ্যায় নাঈমকে দেখেছেন। তাঁরা পরামর্শ দিয়েছেন যাতে নাঈমকে একা না রাখি। পুলিশি নির্যাতন ও হেনস্তার বিষয়টি যাতে নাঈম ভুলে থাকতে পারে, আমরা পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনেরা বিষয়টি তাঁকে নানাভাবে বোঝাচ্ছি। তবে তাঁর বিষণ্নতা কাটিয়ে উঠতে সময় লাগবে।’ কামরুল আলম বলেন, ‘নাঈম গতকাল রাতে ঘুমিয়েছেন। আজ সকালে উঠে নাশতা করে আবার ঘুমিয়ে পড়েছেন।’

নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসিকে প্রত্যাহার করায় সন্তোষ প্রকাশ করেন নাঈমের ভাই কামরুল আলম। তিনি বলেন, ‘যারা আমার ভাইয়ের ওপর হামলা-নির্যাতন চালিয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’

গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নাঈম হাসান সাংবাদিকদের জানান, রাতের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা হন। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশাটিকে থামার সংকেত দেয়। এরপর চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নিয়ে নেয়। পরে গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করেন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও পুলিশের সোর্স সোহেল। একপর্যায়ে একটি অটোরিকশায় করে নাঈমকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান নাঈম।