বাংলাদেশ

ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৮ এসিল্যান্ডকে একযোগে বদলি

প্রতিবেদক
ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইবিতে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইসলামি দৃষ্টিতে ব্যবসা-বাণিজ্যে যেসব বিষয় বর্জন করা আবশ্যক ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানে মহাসড়কে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জনের মৃত্যু ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকঅ্যাক্স পর্বতে ফের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ পেসার তাসকিন আহমেদ ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ প্রায় তিন হাজার কোটি ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান
সব খবর

ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করে বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জসিম উদ্দিন (সাদুল্লাপুর), তৌহিদ রেজা (মহেশপুর), মো. মাসুদ রানা (রায়গঞ্জ), মো. আশরাফুল ইসলাম (আমতলী), রাফিউর রহমান (রৌমারী), মো. শাহরুখ আলম শান্ত (তাহিরপুর), আসিফ রায়হান (সাঁথিয়া), সামিউর রহমান (রাজারহাট), মো. শামীম রেজা সজীব (রাজাপুর), রিজভী আহমেদ সবুজ (নলছিটি), আব্দুল্লাহ বিন জিয়া (দেবীগঞ্জ), পলাশ উদ্দিন (বদলগাছী), আসমাউল হুসনা পিংকি (শ্রীপুর) এবং আব্দুল্লাহ আল মামুনকে (দশমিনা) ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া সোহাগ মিলু (বাউফল), মহেশ্বর মন্ডল (উজিরপুর), মাহামুদ হুসাইন রাজু (পার্বতীপুর), এস এম আকাশ (তেঁতুলিয়া), আব্দুল আহাদ (অষ্টগ্রাম), ওমর শরীফ খান (পাথরঘাটা), সৈকত মন্ডল (তালতলী), মো. ইফতেখার আহমেদ (জলঢাকা) এবং শপথ বৈরাগীকে (নাজিরপুর) খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাজশাহী বিভাগে ন্যস্ত করা হয়েছে মো. সাইফুল ইসলাম (গলাচিপা), রওশান কবির (ডিমলা), এস এম নাজমুস সালেহীন (তারাকান্দা), তানভীর আহম্মেদ (পীরগঞ্জ), চৌধুরী আল মামুন (দেবহাটা), মীর আল মনসুর শোয়াইব (লালমনিরহাট সদর), মজিবুর রহমান (রাণীশংকৈল) এবং মো. বদরুজ্জামান রিশাদকে (নাগেশ্বরী)।

অন্যান্যদের মধ্যে প্রত্যয় হাশেমকে (নবীগঞ্জ) চট্টগ্রাম বিভাগে এবং জাকারিয়া হোসেন (গোয়াইনঘাট) ও মাহমুদুর রহমানকে (বিশ্বম্ভরপুর) ময়মনসিংহ বিভাগে ন্যস্ত করা হয়েছে। এছাড়া পৃথক প্রজ্ঞাপনে শাহীদ ইশরাককে লালমনিরহাটের কালীগঞ্জ থেকে চট্টগ্রামের পতেঙ্গা সার্কেলে এবং সাকিব উল আলমকে চট্টগ্রামের বাঁশখালী থেকে চট্টগ্রাম সদর সার্কেলে বদলি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাঠ প্রশাসনে নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি জমি ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এই কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত হওয়া কর্মকর্তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) এবং সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন- প্রজ্ঞাপন ১ ও প্রজ্ঞাপন ২