বিশ্ব

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৮৩ জনের মৃত্যু আশঙ্কায় শোক

প্রতিবেদক
নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান
সব খবর

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের অদূরে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে মর্মান্তিক এই ঘটনায় নৌকাটিতে থাকা মোট ১২৭ জন যাত্রীর মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্পেনের বেসরকারি সংস্থা ‘কামিনান্দো ফ্রন্তেরাস’ (ওয়াকিং বর্ডার্স)। মার্কিন বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চার নারী ও একটি শিশু ছিল।

সংস্থাটির প্রধান হেলেনা মালেনো জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে ২৭ দিন আগে নৌকাটি যাত্রা শুরু করেছিল। গ্রান ক্যানারিয়ার দক্ষিণ উপকূলের আর্গুইনেগিন শহর থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বুধবার রাতে ভাসমান অবস্থায় নৌযানটি শনাক্ত করা হয়। স্পেনের মেরিটাইম সেফটি অ্যান্ড রেসকিউ সোসাইটি (সাসেমার) জানিয়েছে, উদ্ধারকৃতরা সাব-সাহারান আফ্রিকার নাগরিক। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে নৌকায় থাকা আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখভালের দায়িত্বে থাকা রেড ক্রসের তথ্যমতে, বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে মালি ও সেনেগালের নাগরিক। রেড ক্রসের মুখপাত্র হোসে আন্তোনিও রদ্রিগেস ভেরোনা জানান, দীর্ঘদিন সমুদ্রে আটকা থাকায় তারা চরম পানিশূন্যতা ও দিশেহারা অবস্থায় ছিলেন। তীরে পৌঁছানোর পর তারা জানিয়েছেন, খাদ্য ও পানীয় শেষ হয়ে গেলে বাধ্য হয়ে সমুদ্রের পানি পান করেছিলেন তারা। বেঁচে যাওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, শুরুতে নৌকায় শতাধিক মানুষ ছিলেন এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দিতে বাধ্য হয়েছিলেন তারা।

কামিনান্দো ফ্রন্তেরাসের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই স্পেনে পৌঁছানোর চেষ্টায় বিভিন্ন রুটে ১ হাজার ৩১৭ জন অভিবাসী মারা গেছেন, যার প্রায় অর্ধেকই আটলান্টিক পাড়ি দেওয়ার সময় ঘটেছে। ক্যানারি দ্বীপপুঞ্জ সরকারের প্রধান ফার্নান্দো ক্লাভিহো এই মৃত্যুকে ‘অসহনীয়’ উল্লেখ করে অভিবাসন নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এদিকে, জুলাই মাসে সেউতায় ব্যাপক সীমান্ত পারাপারের ঘটনার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ওপর অভিবাসন নীতি নিয়ে এমনিতেই রাজনৈতিক চাপ রয়েছে, যার মধ্যে নতুন এই নৌকাডুবির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

কারও কারও ধারণা, প্রায় এক মাস ধরে তারা সমুদ্রে ভাসছিলেন।বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে শুরুতে ১০০ জনেরও বেশি মানুষ ছিলেন।

নিহতদের মধ্যে ১৪২ নারী ও ১২৯ শিশু রয়েছে।