অপরাধ

মাদকের প্রতিবাদ করায় ময়মনসিংহে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

প্রতিবেদক
সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতি যোদ্ধারা নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ নবাবগঞ্জে শিশুদের নিয়ে তালগাছ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার দেশব্যাপী ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হচ্ছে শনিবার সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ ডাচ নাগরিকের মৃত্যু ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১ হাজার ১২ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তিই পর্যালোচনার আওতায়: চিফ হুইপ
সব খবর

ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে এবং পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান দাবির সঙ্গে যুক্ত ছিলেন এবং গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার পরিবারে দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের বাবা আব্দুস সাত্তারের ভাষ্যমতে, ফরহাদ মাদকের বিরুদ্ধে নিয়মিত কর্মসূচি পালন করতেন। এ নিয়ে স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছিল এবং তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। ঘটনার দিন রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা পেছন থেকে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে ফরহাদ পাশের একটি জলাশয়ে লাফিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ১২ জন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ফরহাদ পুলিশের কাছে ঘটনার বিবরণ দিয়েছেন। ফরহাদ জানান, বাসা থেকে বের হওয়ার পর নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত ব্যক্তিরা তার গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন দেয়। তবে তিনি হামলাকারীদের চিনতে পারেননি। ওসি আরও জানান, ফরহাদের দেওয়া বক্তব্যের রেকর্ড রয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।