বাংলাদেশ

মঠবাড়িয়ায় কাজী একতা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সব খবর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া হাজীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাজী একতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সভায় এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী এবং ফাউন্ডেশনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় কাজী একতা ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম অভি আবেগঘন বক্তব্যে বলেন, ‘মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই মাঠে আমার হাজারো মা।’ তার এই বক্তব্য উপস্থিত সবার মাঝে গভীর অনুভূতির সঞ্চার করে। সভায় উপস্থিত সদস্যরা এলাকার বর্তমান সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও ব্যাপকভাবে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত ও পরিকল্পনা বিনিময় করেন।

কাজী একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাপলেজা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নধর্মী কাজ পরিচালনা করে আসছে। স্থানীয় মানুষের কল্যাণে চলমান এসব কার্যক্রমকে ভবিষ্যতে আরও বিস্তৃত ও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া হাজীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সাধারণ মানুষ, বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী এবং কাজী একতা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সব খবর