বাংলাদেশ

ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ভারত জিকির বন্ধ করে নিজের দেশের কথা ভাবুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত জিকির বন্ধ করে নিজের দেশের কথা ভাবুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সায়মা ওয়াজেদের নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ সিরাজগঞ্জে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ভারত নিয়ে অতিরিক্ত ভাবনায় নিজের দেশের কথা ভুলে যাওয়া ঠিক নয় ভারত নিয়ে অতিরিক্ত ভাবনায় নিজের দেশের কথা ভুলে যাওয়া ঠিক নয়
সব খবর

ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নতুনভাবে শুরু বা রিসেট করতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, অতীতের ১৫ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন দিকে সম্পর্ক এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভারত সফর দ্বিপাক্ষিক হওয়া উচিত এবং কোনোভাবেই তা বহুপাক্ষিক হওয়া কাম্য নয়।

ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি পুনর্নিরীক্ষণের বিষয়ে চিফ হুইপের দেওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এসব চুক্তি যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি চিফ হুইপের আওতাধীন হওয়ায় তিনিই এ বিষয়ে সঠিক উত্তর দিতে পারবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতিসংঘের অধিবেশনে ভাষণের পাশাপাশি প্রধানমন্ত্রী এবার সাইডলাইনে রোহিঙ্গা সমস্যা নিয়ে বৈঠক করবেন। তবে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ভারত নিয়ে অহেতুক মুগ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। ভারত কেবল একটি প্রতিবেশী দেশ, যার সঙ্গে বাংলাদেশ ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক চায়। তিনি আরও বলেন, সাইডলাইনে সবার সঙ্গে দেখা করা সম্ভব নয়, তবে অনেক দেশের সঙ্গেই আলোচনা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদ হোসেনের পদত্যাগের বিষয়ে প্রতিমন্ত্রী তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ওই পদে সায়মা ওয়াজেদের নিয়োগ ছিল বিতর্কিত এবং দুঃখজনক। উচ্চপর্যায়ের ওই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বা অভিজ্ঞতা তাঁর ছিল না। স্বৈরাচারী সরকার স্বজনপ্রীতি এবং জালিয়াতির মাধ্যমে তাঁকে ওই পদে বসিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

হুমায়ুন কবির বলেন, দুর্নীতির গন্ধ কখনো চেপে রাখা যায় না এবং শেখ মুজিব পরিবারের দুর্নীতির বিষয়টি এখন সবার কাছে স্পষ্ট। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও কঠোর করার ওপর জোর দিয়ে বলেন, কোনো প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ার কারণে কাউকে বড় পদে বসানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। ভবিষ্যতে মালদ্বীপের মতো যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অদূর ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের হাতেই প্রতিষ্ঠানটি পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।