বাংলাদেশ

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার পরিকল্পনা চলছে: বিমানমন্ত্রী

প্রতিবেদক
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি শ্যামনগরে লবণাক্ততা ও বর্জ্য দূষণ রোধে কৃষকদের স্বারকলিপি ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ ভারতের সাথে নতুন করে সম্পর্ক শুরু করতে চায় বাংলাদেশ কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস ভারত জিকির বন্ধ করে নিজের দেশের কথা ভাবুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত জিকির বন্ধ করে নিজের দেশের কথা ভাবুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সব খবর

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন যে, চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা চলছে। এই ট্রেনগুলো ঘণ্টায় সাড়ে ৩শ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। মন্ত্রী আরও যোগ করেন যে, আমাদের দেশে এর চেয়ে কম গতি থাকলেও তা কার্যকর হবে।

রোববার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন। মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে কোনো সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের একসাথে পালানোর নজির পৃথিবীতে এই প্রথম। ফ্যাসিস্ট সরকার আরও দু-তিন বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ সিকিমের মতো পরাধীন হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন।

বিমানবন্দর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৮টি বিমানবন্দর চালু থাকলেও সেগুলোর কয়েকটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। আগামী ১০ বছরের মধ্যে একটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং এক্ষেত্রে ময়মনসিংহ বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ সালে সার্বভৌমত্ব অর্জন করেছি। যারা এই অর্জনে জীবন দিয়েছেন, তাদের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শেরপুর জেলার পর্যটন শিল্পের উন্নয়নে ঝিনাইগাতীতে একটি মোটেল নির্মাণ এবং মহারশি ও সোমেশ্বরী নদীতে বাঁধ নির্মাণের মতো বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান।