অপরাধ

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

প্রতিবেদক
বড়াল নদী থেকে ভ্যানচালক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার বড়াল নদী থেকে ভ্যানচালক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জানালেন মোজাফফর হোসেন জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জানালেন মোজাফফর হোসেন চট্টগ্রামে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত চট্টগ্রামে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা এডিস লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, নাসীরুদ্দীন ও আসিফ ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি ফিক্সিংয়ের অভিযোগে ৯ ক্রিকেটারের বিরুদ্ধে চার্জ গঠন করেনি বিসিবি গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন কারাগারে রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার রোগীর সঙ্গে আন্তরিক আচরণ চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ: এটিএম আজহার
সব খবর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামে দুই বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় শ্রী উদা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩ এর কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের বাসিন্দা ওয়াজ উদ্দীনের ছেলে এবং মোস্তাকিম একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। আহত শ্রী উদা একই এলাকার মুনষা নারায়ণের ছেলে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩ এর কাছাকাছি এলাকায় ভারতের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলিবর্ষণ করে। এতে ওই তিন বাংলাদেশি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা আহতদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়। আহত শ্রী উদা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানিয়েছেন, ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তারা মৃত্যুর খবরটি নিশ্চিত হয়েছেন এবং বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন জানিয়েছেন, বিজিবি বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার বিস্তারিত জানতে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।