বাংলাদেশ

লালমাইয়ে ট্রাকচালক আবদুর রশিদের লাশ উদ্ধার, আটক ৩

প্রতিবেদক
মানবজাতি নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মানবজাতি নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান এইচএসসি পাসে ব্র্যাকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ এইচএসসি পাসে ব্র্যাকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ অডিও ফাঁসের ঘটনায় ওএসডি ওসি রাকিবুলকে জিজ্ঞাসাবাদ অডিও ফাঁসের ঘটনায় ওএসডি ওসি রাকিবুলকে জিজ্ঞাসাবাদ দেশের আট জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা দেশের আট জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ পেল জাতিসংঘ ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধাপরাধের প্রমাণ পেল জাতিসংঘ নারী-পুরুষ বৈষম্য: শিক্ষা-স্বাস্থ্যে অগ্রগতি, অর্থনীতি-রাজনীতিতে পিছিয়ে বাংলাদেশ নারী-পুরুষ বৈষম্য: শিক্ষা-স্বাস্থ্যে অগ্রগতি, অর্থনীতি-রাজনীতিতে পিছিয়ে বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, মোদির ধন্যবাদ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, মোদির ধন্যবাদ জাতিসংঘে তারেক রহমানের ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব জাতিসংঘে তারেক রহমানের ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চাইল দুদক আসিফ মাহমুদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চাইল দুদক
সব খবর

কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ওই এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আবদুর রশিদ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ তিনজনকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটককৃতরা হলেন—পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। লাশের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।