শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ফাঁস, তদন্তে কমিটি

প্রতিবেদক
বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি
সব খবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল নির্ধারিত ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। এরপর সেই লিংক থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুটি পৃথক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একটি আদেশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল ৮ জুলাই প্রস্তুত করা হয়েছিল। অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স অফিসার মো. মেহতাব কায়েসকে ফলাফল ওয়েব পোর্টালে আপলোডের জন্য লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেন ফলাফল আপলোড না করা হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকে আপলোড করা হয়, যার ফলে তথ্যগুলো জনসমক্ষে চলে আসে।

অধিদপ্তরের তথ্যমতে, লাইভ সার্ভারে লিংক তৈরি এবং ফাইল আপলোডের ক্ষেত্রে যে নিরাপত্তা প্রটোকল অনুসরণ করার কথা ছিল, তা মানা হয়নি। অভিযুক্ত মো. মেহতাব কায়েস নবম গ্রেডের কর্মকর্তা হওয়ায়, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অধিদপ্তর। এছাড়া এই ঘটনার কারণ অনুসন্ধানে অধিদপ্তরের পরিচালককে (পরিকল্পনা ও উন্নয়ন) আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ফল আগামী রোববার প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, এ বছর মোট ৮ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে পাঁচ লাখ এবং কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের ৯০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হবে, যার ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পার্বত্য তিন জেলা বাদে বাকি জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তিপ্রাপ্তরা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে আর্থিক সুবিধা পাবেন।