বাংলাদেশ

সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

প্রতিবেদক
টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর: সেবা হবে স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর: সেবা হবে স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ ইইউর সহযোগী সদস্য হওয়ার আমন্ত্রণ পেল কানাডা ইইউর সহযোগী সদস্য হওয়ার আমন্ত্রণ পেল কানাডা বিতর্কিত অডিও ফাঁস: ক্যান্টনমেন্ট থানার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি বিতর্কিত অডিও ফাঁস: ক্যান্টনমেন্ট থানার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি মনপুরায় মসজিদের হিসাব নিয়ে বাগবিতণ্ডায় শিক্ষককে মারধর মনপুরায় মসজিদের হিসাব নিয়ে বাগবিতণ্ডায় শিক্ষককে মারধর গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছেলেকে গাছে বেঁধে ভিডিও ধারণ গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছেলেকে গাছে বেঁধে ভিডিও ধারণ আইসিসির দ্বারস্থ হলেন রিজওয়ান, ফোন জব্দ নিয়ে বাড়ছে বিতর্ক আইসিসির দ্বারস্থ হলেন রিজওয়ান, ফোন জব্দ নিয়ে বাড়ছে বিতর্ক একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে ব্যারিস্টার রাজ্জাকের দূরদর্শিতার প্রশংসা আইনমন্ত্রীর একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে ব্যারিস্টার রাজ্জাকের দূরদর্শিতার প্রশংসা আইনমন্ত্রীর ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ: নাশকতা ছড়ানোর চেষ্টা রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ: নাশকতা ছড়ানোর চেষ্টা ছেলের সামনে মাকে গণধর্ষণের পর ভিডিও ধারণ, প্রবাসীর বাড়িতে ডাকাতি ছেলের সামনে মাকে গণধর্ষণের পর ভিডিও ধারণ, প্রবাসীর বাড়িতে ডাকাতি
সব খবর

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় সক্রিয় করার লক্ষ্যে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করলে এ অঞ্চলের জনগণের যৌথ কল্যাণের কথা মাথায় রেখে সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানানো হয়।

ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে তাকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় মন্ত্রীদ্বয় একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সংক্ষিপ্ত আলাপচারিতার সময় বাংলাদেশের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান।

আলোচনার এক পর্যায়ে মন্ত্রীদ্বয় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্প উন্নয়নের বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে এই প্রকল্পে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে বাংলাদেশ অবদান রাখতে আগ্রহী বলে জানান তারা। পাশাপাশি দুদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও তারা কথা বলেন।

১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রীরা। জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী শেরিং তোবগ। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।