অপরাধ

গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ছেলেকে গাছে বেঁধে ভিডিও ধারণ

প্রতিবেদক
মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ঝরল চার প্রাণ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ঝরল চার প্রাণ এআই কি মানবসভ্যতা ধ্বংসের কারণ হতে পারে? বিশেষজ্ঞদের উদ্বেগ এআই কি মানবসভ্যতা ধ্বংসের কারণ হতে পারে? বিশেষজ্ঞদের উদ্বেগ কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে আটক ৩ কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে আটক ৩ ৩৪ দিনে সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা ৩৪ দিনে সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা মন্ত্রী নাকি সংসদ সদস্য বড়, কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিমন্ত্রী মন্ত্রী নাকি সংসদ সদস্য বড়, কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ প্রতিমন্ত্রী পাবনায় শিশু সাকিব হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন পাবনায় শিশু সাকিব হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন রাজধানীর বিভিন্ন স্থানে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ রাজধানীর বিভিন্ন স্থানে তিন বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ আইন পেশায় অর্থের চেয়ে মানবিকতাকে বড় করে দেখার আহ্বান মন্ত্রীর আইন পেশায় অর্থের চেয়ে মানবিকতাকে বড় করে দেখার আহ্বান মন্ত্রীর কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যায় আটক ১, সিসিটিভি ফুটেজে মিলল সূত্র কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যায় আটক ১, সিসিটিভি ফুটেজে মিলল সূত্র যবিপ্রবিতে শেষ হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন যবিপ্রবিতে শেষ হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক রোবোটিক্স সম্মেলন
সব খবর

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার একটি স্থানীয় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মাকে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে। এই ঘটনায় পুলিশ রাজিব নামে একজনকে আটক করেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা পানি চান। পরে প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

এরপর অভিযুক্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করেন। তারা আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে আরও জানা যায়, লুটপাটের পর প্রবাসীর ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে ভুক্তভোগীদের কাছে তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা দাবি করা হয় এবং বিষয়টি প্রকাশ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করে।

ওসি মনিরুজ্জামান সেখ জানান, আজ বিকেলে অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়েছে। পুলিশ আরও জানায়, আটকের সময় রাজিব ধর্ষণের ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি পানিতে ফেলে দেন। পরে পুলিশ ফোনটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। আজ সন্ধ্যায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’