বিশ্ব

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ দফা বিমান হামলার দাবি হুথিদের

প্রতিবেদক
জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের বৈঠকে নেই নেতানিয়াহু, রুবিওর সাথে সাক্ষাতের সম্ভাবনা দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ, ভরি ২ লাখ ৩৪ হাজার ছাড়াল দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের দেশের সব জেলা পরিষদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি ১১ দিন পর বিএসএফের হেফাজত থেকে মুক্ত ৫ বাংলাদেশি দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম জামায়াতের লংমার্চের ওপর নজর রাখছে বিএনপি, কার্যকারিতা নিয়ে প্রশ্ন মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান মিসরের আল-আজহার থেকে ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি রায়হান ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প ভুয়া খবরের অভিযোগে সিএনএনসহ তিন সংবাদমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা, ভারতের পণ্যে শুল্কের ক্ষমতা পেল যুক্তরাষ্ট্র অস্ত্রের সন্ধান দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করবে এসআরবি, আইনি জটিলতা থাকবে না অস্ত্রের সন্ধান দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করবে এসআরবি, আইনি জটিলতা থাকবে না
সব খবর

ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২৬টি বিমান অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এএফপির তথ্যানুযায়ী, গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব।

ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর নেতারা জানিয়েছেন, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত এলাকা এবং তাদের বিভিন্ন সামরিক ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে সৌদি বিমান বাহিনী হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। হুথি নেতাদের ভাষ্যমতে, ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বুধবার হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ভূপাতিত যুদ্ধবিমানটির চারপাশে জড়ো হওয়া হুথি যোদ্ধারা সমস্বরে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছেন।

আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সৌদি আরবের জ্বালানি খাতে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ১১ সেপ্টেম্বর রাতে বাব এল মান্দেব প্রণালি দখল করে নেয় হুথি যোদ্ধারা। লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী এই প্রণালিটি সৌদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল মান্দেব দিয়েই সৌদি আরব এতদিন তাদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল।

মূলত যায়িদি শিয়াপন্থি এই গোষ্ঠীটির আদি নিবাস ইয়েমেনের উত্তরাঞ্চলে। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণ করে আসা হুথিরা পুরো দেশটির ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে লড়াই করছে। তাদের এই লক্ষ্য অর্জনের পথে সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে।