বাংলাদেশ

দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়াল সরকার

প্রতিবেদক
সব খবর

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৭। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সব ধরনের জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছিল।

সব খবর