শিক্ষা

অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিবেদক
বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির বহিষ্কৃত সদস্যকে কমিটিতে না রাখাই উত্তম: জামায়াত আমির সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি সংঘাতের রাজনীতি নয়, সমঝোতা ও সহনশীলতাই দেশের মানুষের চাওয়া : রাষ্ট্রপতি ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ ইবিতে উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি
সব খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড করার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা বিভাগের ৯টি জেলার বৃত্তি পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট ওয়েবসাইটে চলে আসে। যদিও মন্ত্রণালয় থেকে তখন পর্যন্ত ফলাফল প্রকাশের কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। ধারণা করা হচ্ছে, আগামী রোববার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে এর আগেই ফলাফলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তদন্তকারী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত বুধবার (৮ জুলাই) এই বৃত্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছিল। সে সময় অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়। তবে তাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই যেন ফলাফল লাইভ সার্ভারে বা ওয়েব পোর্টালে আপলোড না করা হয়।

অভিযোগ রয়েছে, সেই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল লাইভ লিংকে আপলোড করা হয়। লিংকগুলো সচল হওয়ার পরপরই অভিভাবক ও সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড শুরু করেন এবং খুব দ্রুত তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালকের প্রতিবেদন অনুযায়ী, লাইভ সার্ভারে ফলাফল আপলোডের ক্ষেত্রে যে তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করার কথা ছিল, অভিযুক্ত কর্মকর্তা তা মানেননি। এই নিরাপত্তা ত্রুটির কারণেই ফলাফল সাধারণ মানুষের নাগালে চলে আসে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সই করা একটি চিঠিতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।