বাংলাদেশ

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ, বাড়ল লিটারে ২০ টাকা

প্রতিবেদক
সব খবর

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্যতালিকা ঘোষণা করা হয়েছে। নতুন নির্ধারিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। এছাড়া কেরোসিনের দামও লিটারে ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১৬০ টাকা, যা আগে ছিল ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে।

জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেল ও ফ্রেইট চার্জের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে সরকার এতদিন দেশের বাজারে দাম অপরিবর্তিত রেখেছিল। এর ফলে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

উল্লেখ্য যে, সরকার গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছিল। জ্বালানি বিভাগ আরও জানায়, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক বেশি। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এই ধারা এখনো অব্যাহত রয়েছে।

সব খবর