জীবনযাপন

ফেলে দেওয়া চা পাতার বহুমুখী ব্যবহার ও উপযোগিতা

প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বৈঠকে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণ লুট, পলাতক যুবক রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের আহ্বান তারেক রহমানের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তোলার আহ্বান ববি হাজ্জাজের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে পুনর্গঠিত হচ্ছে সব কমিটি নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান হুমকির ভাষা মানব না: জাতিসংঘের অধিবেশনে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশন সিইও-র বৈঠক: স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার বনশ্রীতে পথকুকুরকে খাওয়াতে গিয়ে তরুণী হেনস্তার শিকার
সব খবর

চা বানানোর পর আমরা সাধারণত এর ব্যবহৃত পাতাগুলো অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন, এই চা পাতাগুলো ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে কাজে লাগানো সম্ভব? কেবল বাগানের সারের জন্য নয়, ঘরোয়া নানা প্রয়োজনে এটি দারুণ কার্যকর। বর্ষাকালে রান্নাঘরের সিঙ্ক বা ডাস্টবিন থেকে যে দুর্গন্ধ ছড়ায়, তা দূর করতে চা পাতা ব্যবহার করতে পারেন। এজন্য ৩-৪টি পরিষ্কার কাপড়ে এক চা চামচ করে ব্যবহৃত চা পাতা নিয়ে তার মধ্যে ২-৩ ফোঁটা লেবুর এসেনশিয়াল অয়েল বা অন্য কোনো সুগন্ধি তেল মিশিয়ে ছোট ছোট বান্ডিল তৈরি করুন। এই বান্ডিলগুলো ডাস্টবিন, সিঙ্ক বা জানালার কাছে ঝুলিয়ে রাখলে রান্নাঘর সুগন্ধযুক্ত থাকবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও চা পাতা বেশ কার্যকর। চপিং বোর্ড বা রান্নাঘরের সারফেস পরিষ্কার করতে ভেজা চা পাতা ব্যবহার করলে গ্রিজ, দাগ ও দুর্গন্ধ দূর হয়। এক কাপ পানিতে এক চা চামচ চা পাতা গরম করে তাতে সামান্য লেবুর রস ও ডিশওয়াশ মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করলে চপিং বোর্ডের ব্যাকটেরিয়া দূর হয়। এছাড়া রান্নার পাতিল বা কেটলির পোড়া দাগ ও গন্ধ দূর করতেও এটি দারুণ কাজ করে। ফ্রিজের ভেতরে খাবারের গন্ধ দূর করতে ব্যবহৃত চা পাতা শুকিয়ে একটি কাপড়ে বেঁধে ভেতরে রেখে দিলে দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি মাইক্রোওয়েভ ও ওভেন পরিষ্কারের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়।

খাদ্যতালিকায় বৈচিত্র্য আনতে চা পাতার জুড়ি নেই। জাপানিরা সালাদের সঙ্গে চা পাতা মিশিয়ে খায়, যা আপনিও ট্রাই করতে পারেন। এছাড়া মসলিন কাপড়ে চা পাতা বেঁধে তরকারির মাঝে ৩০-৪০ মিনিট রেখে দিলে তরকারির রঙের উজ্জ্বলতা বাড়ে; মশলাযুক্ত খাবারে চা পাতার আলাদা কোনো গন্ধ থাকে না। চা পাতা, তেল, লেবুর রস ও লবণ দিয়ে তৈরি আচার যেমন সুস্বাদু, তেমনি এটি সালাদ বা অন্যান্য খাবারের সঙ্গেও খাওয়া যায়। চা পাতা দিয়ে দারুণ মিষ্টান্নও তৈরি সম্ভব। এর জন্য গমের ময়দা, লবণ ও চা পাতা ব্লেন্ড করে তাতে চিনি, ভ্যানিলা ও মাখন মিশিয়ে ডো তৈরি করুন। এরপর রোল করে ফ্রিজে ৩০ মিনিট রেখে ১২ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে চা পাতার কুকিজ। এছাড়া কেক, মাফিন বা কুকিজ বেকিংয়ের সময় চা পাতা মিশিয়ে নিতে পারেন, যা খাবারে এক অনন্য ভেষজ ফ্লেভার যোগ করবে।