জীবনযাপন

সিরাজগঞ্জের যমুনার চরে নারীদের অদম্য জীবনসংগ্রাম

প্রতিবেদক
সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সন্তান হারিয়ে শোকে পাথর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল জঙ্গলে নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি সেবা দিতে চান প্রতিমন্ত্রী রাজীব আহসান ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার মানিকগঞ্জে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার লাশ উদ্ধার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ও গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিতে এআই-এর যোগসূত্র আছে কি, প্রশ্ন গবেষকের বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরিতে এআই-এর যোগসূত্র আছে কি, প্রশ্ন গবেষকের বুড়িগঙ্গা রক্ষায় বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি বুড়িগঙ্গা রক্ষায় বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ নিশ্চিত: কৃষি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ নিশ্চিত: কৃষি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ
সব খবর

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিশাল চরাঞ্চল প্রতি বছরই যমুনার ভাঙনের শিকার হয়। এই ভৌগোলিক পরিবর্তনের সবচেয়ে বড় ধকলটি সহ্য করতে হয় এখানকার নারীদের। বন্যা, চরম দারিদ্র্য এবং যাতায়াতের সীমাহীন দুর্ভোগের মধ্যেও তারা পরিবার ও ভবিষ্যৎকে টিকিয়ে রাখতে প্রতিদিন লড়াই করে যাচ্ছেন। যমুনার করাল গ্রাস থেকে বাঁচতে বারবার বসতবাড়ি স্থানান্তর করা তাদের নিত্যসঙ্গী। খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুর নগরের চরাঞ্চল ঘুরে দেখা গেছে, হাজার হাজার নারী জীবনের নানা বঞ্চনার শিকার হয়েও টিকে থাকার স্বপ্ন দেখছেন।

অপুষ্টি ও চিকিৎসার অভাবে অনেক বয়স্ক নারী অকাল মৃত্যুর শিকার হন। চরাঞ্চলের নারীদের প্রসূতি সেবার সুযোগ অত্যন্ত সীমিত। গত মঙ্গলবার সন্ধ্যায় তেকানী ইউনিয়ন থেকে মেঘাই পর্যটন কেন্দ্রের দিকে প্রসূতি মা বহনকারী একটি নৌকা যমুনায় ডুবে যায়, যদিও অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান। জরুরি মুহূর্তে নৌকাই তাদের একমাত্র ভরসা। এছাড়া সামাজিক বঞ্চনার কারণে নারীরা প্রায়ই তুচ্ছতাচ্ছিল্যর শিকার হন এবং শিক্ষার হারও প্রত্যাশিত নয়। অনেক কিশোরী পড়াশোনা ছেড়ে গৃহকর্মী বা কৃষি শ্রমিকের কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে।

জীবিকার সন্ধানে এই নারীরা কৃষি জমিতে মরিচ, মিষ্টি কুমড়া, লাউ, মূলা, ভুট্টা, চিনাবাদাম, পেঁয়াজ, রসুন ও আদা চাষ করছেন। সংসারে বাড়তি আয়ের জন্য তারা গরু, ছাগল, ভেড়া, মহিষ ও ঘোড়া পালন করেন, যা চরের কাশবন ও লতা-পাতা খেয়ে বেড়ে ওঠে। পীরগাছা চরের ৫৫ বছর বয়সী জহুরা বেগম জানান, জমি না থাকলেও সংসার চালানোর তাগিদে তাদের প্রতিনিয়ত কাজ করতে হয়। চরগিরিশ চরের ৩৫ বছর বয়সী বিধবা আছিয়া খাতুন জানান, অন্যের জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে ৩০০ থেকে ৩৫০ টাকা মজুরি পান তিনি।

কাজীপুরের চরাঞ্চলের নারীরা কেবল প্রতিকূলতার শিকার নন, তারা সাহসী এবং পরিবর্তনের পথিকৃৎ। যমুনা নদী তাদের জীবনকে বারবার ছিন্নভিন্ন করলেও তাদের অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নকে থামাতে পারেনি। চরের মাটি কামড়ে পড়ে থাকা এই সংগ্রামী নারীরাই প্রতিদিনের জীবনযুদ্ধে টিকে থেকে নতুন করে বাঁচার পথ খুঁজছেন।