বাংলাদেশ

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সব খবর

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ১৩। দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কঠোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এই ব্যবস্থা স্থাপন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে, উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে ২৪ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দাপ্তরিক ভবন এবং হাট-বাজারের ছাদে ব্যাটারিসহ সৌর বিদ্যুৎ ব্যবস্থা বসাতে হবে। এই ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে যুক্ত করতে হবে। নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী, গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে, যা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০২৫-এর বিধি ১০-এর উপবিধি (৩) ও (৫) অনুযায়ী, হাট ও বাজারের ইজারালব্ধ আয় থেকে এই প্রকল্প বাস্তবায়নের অর্থ ব্যয় করা যাবে। সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের সময় সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে ২০ বছর মেয়াদী মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত হয়। এছাড়া, উপজেলার প্রতিটি হাট ও বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চার-পাঁচতলা ভবনের ছাদের আয়তন বিবেচনায় নিয়ে সৌর বিদ্যুৎ প্যানেল বসাতে বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ ও রাজস্ব বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।