বাংলাদেশ

জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রতিবেদক
মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা
সব খবর

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জন্য অভূতপূর্ব কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন। শুক্রবার নিউইয়র্ক সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় শনিবার ভোররাত ৩টায়) ‘জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে’ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘ বিরতির পর সরাসরি ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী মোট সাতটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যার মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল অধিবেশনে দেওয়া ঐতিহাসিক ভাষণটি অন্যতম। এছাড়া উচ্চপর্যায়ের চারটি পার্শ্ব বৈঠক, শীর্ষ বিনিয়োগকারীদের উদ্দেশে একটি এবং উন্নয়ন সহযোগীদের একটি অনুষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। জাতিসংঘ কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানেও সস্ত্রীক অংশ নেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মালদ্বীপ, ভুটান, হাইতি, তুরস্ক, ক্রোয়েশিয়া, ইরান, পাকিস্তান, থাইল্যান্ড, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সঙ্গে নিবিড় আলোচনা করেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে জ্বালানি নিরাপত্তা, জনশক্তি রপ্তানি এবং ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তার ফলপ্রসূ বৈঠক হয়েছে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আটটিসহ সরকারি প্রতিনিধিদল আরও প্রায় ৫০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ মোট ৮০টির মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। সফরের শেষ দিনে সাধারণ প্রথা ভেঙে নীতি-নির্ধারকদের বাইরে গিয়ে বিশ্বখ্যাত জেপি মর্গান চেস আয়োজিত ‘ব্রেকফাস্ট মিটিং উইথ ওয়াল স্ট্রিট’ শীর্ষক বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশ্বের প্রথম সারির প্রায় ২০টি প্রভাবশালী প্রতিষ্ঠানের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে তিনি অংশ নিয়ে বাংলাদেশে আর্থিক খাতে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গেও তার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি গুম-খুন ও বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে কমিশনের ভূমিকা স্মরণ করেন। সফর শেষে আজ রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে এবং তার নির্দেশে একটি প্রতিনিধিদল প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক কার্যক্রমের জন্য ক্যালিফোর্নিয়া সফর করবে।