বাংলাদেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
সব খবর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারলে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের আমরা পুরস্কৃত করবো। গত সপ্তাহে এবং গতকালও এমন কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে সবচেয়ে উত্তম উল্লেখ করে মন্ত্রী বলেন, এতদিন যারা লুকিয়ে ছিল, তাদের ধরতে পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে। এছাড়া দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করেছে, দেশের নাগরিকদের ওপর গুলি চালিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে গণতন্ত্রহীন করে তুলেছিল, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, যারা বর্বর হত্যাকাণ্ডের পরেও অনুশোচনা করেনি, তারা এখন দেশের বাইরে থেকে নানা আওয়াজ দিচ্ছে।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে।