অপরাধ

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেকের মৃত্যু, আহত স্ত্রী ও ছেলে

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনায় তার স্ত্রী শাহেরা খাতুন ও ছেলে শাহ আলম আহত হয়েছেন।

মৃতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষাকালে রাস্তা ভেঙে যাওয়ায় প্রতিবেশী ফজর আলী তার অটোরিকশাটি মালেকের ঘরের বারান্দায় চার্জ দিতেন। সারা রাত চার্জ দেওয়ার পর সকালে মাল্টিপ্লাগটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে তিনি অটোরিকশা নিয়ে চলে যান। দুপুরের দিকে সেই মাল্টিপ্লাগ খুলতে গেলে আব্দুল মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও ছেলেও আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ স্থানীয় বিএনপি নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তারা আহতদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তরসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মাটিরাঙ্গা থানার ওসি শাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।