অপরাধ

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই

প্রতিবেদক
মিরপুরে বাসে অগ্নিসংযোগের মামলায় যুবলীগ নেতার ভাইসহ দুইজন কারাগারে মিরপুরে বাসে অগ্নিসংযোগের মামলায় যুবলীগ নেতার ভাইসহ দুইজন কারাগারে কেন্টের হয়ে দুর্দান্ত ফর্মে খালেদ আহমেদ, নিলেন ৫ উইকেট কেন্টের হয়ে দুর্দান্ত ফর্মে খালেদ আহমেদ, নিলেন ৫ উইকেট এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ গঠন এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ গঠন মিরপুরে রাড্ডা সেন্টার লুটপাটে এমপি মিষ্টির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে রাড্ডা সেন্টার লুটপাটে এমপি মিষ্টির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে ক্লিনিক ভাঙচুর ও লুটপাটে জড়িতদের ধরতে অভিযান চলছে মিরপুরে ক্লিনিক ভাঙচুর ও লুটপাটে জড়িতদের ধরতে অভিযান চলছে কুয়েতে পাঠানো উপহারের মাছ বিক্রিতে তৃতীয়বারের মতো নিলাম ডাকল টিসিবি কুয়েতে পাঠানো উপহারের মাছ বিক্রিতে তৃতীয়বারের মতো নিলাম ডাকল টিসিবি বিশ্ব পর্যটন দিবসে ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে বিশেষ পুরস্কার বিশ্ব পর্যটন দিবসে ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে বিশেষ পুরস্কার মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় চার আসামি কারাগারে মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় চার আসামি কারাগারে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক
সব খবর

রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাসদ কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

ডিসি হারুন অর রশিদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছেন। তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী ধরনের তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে, যা যাচাই করা হচ্ছে। এছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তাও তদন্তের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে ব্যস্ত থাকায় সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাথমিকভাবে ২৮০ থেকে ৩০০ জনের মতো মানুষ সেখানে ছিল বলে জানান ডিসি হারুন। তিনি আরও বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনাটি পরিষ্কারভাবে যাচাই করার জন্য তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের কোনো সম্পৃক্ততা থাকবে না, তাদের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাংবাদিক বা অন্য কোনো পেশার মানুষ সেখানে আটক হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি হারুন জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার জন্য তাদের কোনো অনুমতি ছিল কি না, তাও প্রাথমিক তদন্তে খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি পল্টন থানার আওতাধীন উল্লেখ করে তিনি জানান, তদন্তের সুবিধার্থে প্রয়োজন হলে আটকদের আশপাশের কোনো থানায় স্থানান্তর করা হতে পারে।