অর্থনীতি

কুয়েতে পাঠানো উপহারের মাছ বিক্রিতে তৃতীয়বারের মতো নিলাম ডাকল টিসিবি

প্রতিবেদক
এআই নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি, আশঙ্কার কথা জানালেন বিল গেটস এআই নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি, আশঙ্কার কথা জানালেন বিল গেটস ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়ার আশঙ্কা ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়ার আশঙ্কা গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির
সব খবর

কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর উদ্দেশ্যে কেনা রুপচাঁদা ও চিংড়ি মাছের অবশিষ্ট চালান বিক্রির জন্য তৃতীয়বারের মতো নিলাম ডেকেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত এপ্রিল মাসে সরকার মোট ২০ টন মাছ সংগ্রহ করলেও ফ্লাইট-সংক্রান্ত জটিলতার কারণে তা কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। উপহারের এই চালানের মধ্যে ছিল ১০ টন গলদা চিংড়ি, ৫ টন রুপচাঁদা ও ৫ টন বাগদা চিংড়ি। এর মধ্যে প্রথম নিলামে খুলনার একটি প্রতিষ্ঠান ৫ টন বাগদা চিংড়ি কিনে নিলেও এখনো ১০ টন গলদা চিংড়ি ও ৫ টন রুপচাঁদা অবিক্রিত রয়েছে।

মাছগুলো বিক্রির লক্ষ্যে গত ১৮ আগস্ট টিসিবি প্রথমবারের মতো দরপত্র আহ্বান করে। এরপর চলতি মাসে দ্বিতীয়বার নিলাম ডাকা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগ্রহী ক্রেতারা ঢাকার প্রধান কার্যালয়সহ খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে দরপত্র জমা দিতে পারবেন।

টিসিবি জানিয়েছে, ২৮ ও ২৯ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলনার বটিয়াঘাটার ভান্ডারকোটে অবস্থিত জিটিএস সি-ফুড ইন্ডাস্ট্রিজের প্রসেসিং প্ল্যান্টে মাছগুলো দেখার সুযোগ রয়েছে। নিলামে অংশগ্রহণের জন্য কমপক্ষে ৫০০ কেজি মাছের দর প্রস্তাব করতে হবে। গলদা চিংড়ি ও রুপচাঁদার জন্য আলাদাভাবে জামানত ও দর প্রস্তাব করতে হবে এবং টিসিবির অনুকূলে সর্বনিম্ন ১৫ হাজার টাকার ফেরতযোগ্য পে-অর্ডার জমা দিতে হবে।

নিলামে সর্বোচ্চ দরদাতাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তাকে উদ্ধৃত দরের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও প্রযোজ্য ক্ষেত্রে ৫ শতাংশ আয়কর সরকারি কোষাগারে জমা দিতে হবে। বিজয়ী হওয়ার তিন কর্মদিবসের মধ্যে পুরো অর্থ পরিশোধ করে নিজ খরচে মাছ সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ে মাছ না নিলে জামানত বাজেয়াপ্তসহ নিলাম বাতিলের শর্তও জুড়ে দিয়েছে সংস্থাটি।

টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, আগের নিলামগুলোতে অনেকেই অংশ নিলেও প্রত্যাশিত দর না পাওয়ায় মাছ বিক্রি করা সম্ভব হয়নি। তিনি আরও উল্লেখ করেন, কতবার নিলাম ডাকা যাবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই, তাই প্রত্যাশিত দাম না পাওয়া পর্যন্ত নিলাম প্রক্রিয়া চলতে থাকবে। প্রসঙ্গত, বছরের শুরুতে কুয়েত সরকারকে উপহার হিসেবে চাল ও মাছ পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। কুয়েত সরকার নিয়মিত ফ্লাইটে চাল নিলেও মাছ পচনশীল পণ্য হওয়ায় বাণিজ্যিক ফ্লাইটে নিতে অনাগ্রহ প্রকাশ করে।