বাংলাদেশ

ভোলার মেঘনায় মাছ ধরার ট্রলারডুবি, নিখোঁজ নৌযান উদ্ধারে উদ্বেগ

প্রতিবেদক
গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু, দাবি কাতারের হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ হাফ প্যান্ট পরায় মেট্রো স্টেশনে অ্যাথলেটকে হেনস্তা, ৪০ মিনিট আটকে রাখল পুলিশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ আগামী ১০ বছরে ইন্দোনেশিয়ার অর্থনীতির পর্যায়ে পৌঁছাতে পারে বাংলাদেশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসক আঁচল রায়ের অকাল মৃত্যু জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩
সব খবর

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর প্রবল স্রোতে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের হাজিকান্দি এলাকার রুহুল আমিন মাঝির মালিকানাধীন ট্রলারটি মাছ ধরার সময় হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রলারে থাকা জেলে রুহুল আমিন মাঝি, মো. শাহিন, জসিম উদ্দিন ও নাসির উদ্দিন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে ভাসমান অবস্থায় সোনার চর এলাকায় অন্য একটি ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করেন। জেলেরা প্রাণে বেঁচে ফিরলেও ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ডুবে যাওয়া ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলারের মালিক রুহুল আমিন মাঝি জানান, শনিবার দুপুরে মাছ ধরা শেষে ঘাটে ফেরার পথে এই বিপত্তি ঘটে। তিনি আরও বলেন, ট্রলারটি উদ্ধার করতে না পারায় তার প্রায় ১০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জেলে ও মালিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তীব্র স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে নদীতে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয় জেলেরা জানিয়েছেন, মেঘনায় স্রোত বাড়লে ছোট ও মাঝারি আকারের ট্রলারগুলো মারাত্মক ঝুঁকির মুখে থাকে এবং অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, ক্ষতিগ্রস্ত জেলেরা আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং সরকারি বরাদ্দ পাওয়া সাপেক্ষে তা দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিকে, ডুবে যাওয়া ট্রলারটি দ্রুত উদ্ধার করা না গেলে নদীর গভীরে সেটি আরও দূরে সরে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।