অপরাধ

নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩

প্রতিবেদক
স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর
সব খবর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেনের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রোববার বেলা তিনটার দিকে আমানউল্যাহপুর বাজারের পশ্চিমে আরিফুর রহমান চেয়ারম্যানের বাড়ির পাশের কালভার্টে এই ঘটনা ঘটে। হামলায় এক কিশোরসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৮), সৌরভ উদ্দিন (১৭) এবং শিহাব উদ্দিন (২০)। তাদের সবাইকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে অতর্কিতে আনোয়ার হোসেনের ওপর চড়াও হয়। একপর্যায়ে হামলাকারীরা এলোপাথাড়ি গুলি ছুড়লে আনোয়ার হোসেনের কান ও মাথায় আঘাত লাগে। এ সময় সৌরভ উদ্দিনের মাথায় ছররা গুলিবিদ্ধ হয় এবং শিহাব উদ্দিন ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন জানান, আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৌরভের মাথায় ছররা গুলির আঘাত রয়েছে এবং অন্য দুজনের শরীরে ধারালো অস্ত্রের ক্ষত পাওয়া গেছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুজ জায়েদ দাবি করেছেন, আনোয়ার হোসেন জামায়াতে ইসলামীর কর্মী ও উপজেলা ব্যবসায়ী ফোরামের সেক্রেটারি। তিনি অভিযোগ করেন, কয়েক দিন ধরে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন এলাকায় সংগঠিত হচ্ছিলেন। রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধের পাশাপাশি অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।