শিক্ষা

ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক

প্রতিবেদক
স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব সালমান মুক্তাদিরের কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সংগঠন গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ, মন্তব্য রাষ্ট্রপতির সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা সংবিধানে মৌলিক পরিবর্তন আনলে ফের গণভোটের বাধ্যবাধকতা নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর
সব খবর

গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী এবং বাজারোপযোগী করে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’-এর গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘স্ট্রেন্থেনিং স্টার্ট-আপ, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক এই আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট-আপ সংস্কৃতির বিকাশে সরকার ও ইউজিসি বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছে। তরুণ গবেষক ও উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে উপযুক্ত অর্থায়ন, পরামর্শ এবং প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা জরুরি। তিনি আরও জানান, স্টার্ট-আপ সংস্কৃতি ও ক্রিয়েটিভ ইকোনমি বিকাশে চলতি বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বয় ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। ডুয়েট বর্তমানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ বৃদ্ধিতে কাজ করছে। উপাচার্য আরও জানান, কার্যকর একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধি বাড়াবে, আমদানি নির্ভরতা কমাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। তিনি প্রতি তিন মাস অন্তর এমন আলোচনা আয়োজন এবং ছয় মাস পরপর ইউজিসিতে প্রতিবেদন দেওয়ার পরিকল্পনার কথাও জানান। শিক্ষার্থীদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একটি আইসিটি ইনকিউবেটর নির্মাণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। পরবর্তীতে ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

এই গোলটেবিল আলোচনায় বিডিরেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, মেঘনা গ্রুপ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, উর্মি গ্রুপ, ম্যাক্স গ্রুপ, জেনকোর সল্যুশনস, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস, মাসকো গ্রুপ, ডিক্যাথলন ও র‌্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পারস্পেকটিভ অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জেনকোর সল্যুশনসের সিইও ও সাবেক ডুয়েটিয়ান জিশান আহাম্মদ শিক্ষার্থীদের সঙ্গে কর্মজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সফট স্কিল উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।