অপরাধ

রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম

প্রতিবেদক
নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ নোয়াখালীতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও হামলা: আহত ৩ ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে সরব জামায়াত আমির শফিকুর রহমান রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ৬ আসামিকে কারাগারে পাঠালেন আদালত দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল
সব খবর

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে চালানো ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, দিনের পর দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যত নিষ্ক্রিয় ভূমিকা গোটা জাতির জন্য লজ্জার। প্রায় ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম চালিয়ে আসা এই প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা ব্যবস্থার একটি ভয়াবহ নিদর্শন বলে তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল নীরব ও নির্বিকার। তিনি বলেন, রাজধানীর বুকে এমন একটি হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে দখল করে নেওয়ার ঘটনায় দেশে আদৌ কোনো সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এভাবে একটি দেশ চলতে পারে না বলেও তিনি সতর্ক করেন।

বিবৃতিতে নাহিদ ইসলাম স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দাবি করেন, এই ভাঙচুর ও দখলের পেছনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে ওই ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পুলিশের কোনো সদস্যের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।