বাংলাদেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর

প্রতিবেদক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার বানার নদের তীরে ময়লার স্তূপ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বানার নদের তীরে ময়লার স্তূপ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র
সব খবর

ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি আর্মি চিফ মেজর জেনারেল ক্রিস স্মিথ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই আলোচনায় দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক উঠে আসে।

বৈঠকে উভয় পক্ষই আধুনিক যুদ্ধক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বাড়ানো, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও গৌরবোজ্জ্বল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মেজর জেনারেল ক্রিস স্মিথ। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য অস্ট্রেলিয়ান ডেপুটি আর্মি চিফকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যকার পেশাগত বন্ধন আগামী দিনগুলোতে আরও নিবিড়, গতিশীল ও সুদৃঢ় হবে।