রাজনীতি

বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী
সব খবর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপিকে জড়িয়ে করা অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি চাঁদাবাজ দল, এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই।’ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিতর্কিত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বা দখল-বেদখলের যে ঘটনা ঘটেছে, তা নিয়ে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ‘যদি তিনি (সালমান মুক্তাদির) নির্দিষ্ট কোনো মামলা করেন, তবে তা তদন্ত করে দেখা হবে।’

সালমান মুক্তাদিরের ফেসবুক লাইভ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগ করছেন, তিনি কি কোনো মামলা করেছেন? করেননি। এই লাইভ বিতর্কের জন্ম দিয়েছে।’ মন্ত্রী উল্লেখ করেন, সালমান মুক্তাদির নিজেই ভিডিওতে বলেছেন তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে তিনি দিয়ে দিতেন। এমন পরিস্থিতিতে চিহ্নিত কাউকে পাওয়া যাচ্ছে না এবং বিএনপিকে জড়িয়ে করা অভিযোগটি ঢালাও।

এর আগে শনিবার রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন সালমান মুক্তাদির। এতে তিনি জানান, রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ভিডিওতে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। সালমান মুক্তাদির ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বানানো বলে উল্লেখ করেছিলেন।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাকে উদ্দেশ্য করে তিনি গণতন্ত্র বা বাক স্বাধীনতার কথা বলতেই পারেন। যদি তিনি সুনির্দিষ্ট মামলা করেন, আমরা তা তদন্ত করে দেখতে পারি। এই ঘটনায় তিনি যে ভিকটিমাইজড হয়েছেন, সেটি আমরা দেখেছি।’ ভিডিওতে সালমান মুক্তাদির দাবি করেছিলেন, বিএনপির লোকজন এই হামলার সঙ্গে জড়িত এবং তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, তাদের চাঁদাবাজি তার স্বপ্ন কেড়ে নিতে পারবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ঢালাও মন্তব্য থেকে বিরত থাকার ইঙ্গিত দিয়েছেন।