খেলা

উল্লাপাড়ায় করতোয়া নদীতে নৌকা বাইচ উৎসবে হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাঁদাবাজ দল, এমন ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার নেপথ্যে শাসক দলের লোকজন: মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম ভারতে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান সংকটে শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রম নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র না পেয়ে ক্ষুব্ধ প্রাথমিকের আড়াই হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর ঘাটতি থাকবে না: জ্বালানি মন্ত্রী প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম প্রত্যাহার বানার নদের তীরে ময়লার স্তূপ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বানার নদের তীরে ময়লার স্তূপ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র
সব খবর

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর তীরে সোনতোলা ঘাটে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মাওলানা রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ উৎসবের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন মিলকান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

আয়োজকরা জানিয়েছেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় উল্লাপাড়ার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী উপজেলার মোট ২০টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকেই করতোয়া নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। উল্লাপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ হাজারো দর্শনার্থী নদীর দুই তীরে জড়ো হন। ঢাক-ঢোলের বাদ্য, মাঝি-মাল্লাদের বৈঠার ছন্দ এবং দর্শকদের করতালিতে পুরো নদীপাড় উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় একের পর এক নৌকা নদীর বুক চিরে ছুটে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কেউ নদীর তীরে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় চড়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গ্রামবাংলার সুস্থধারার সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। বিদেশি অপসংস্কৃতির প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে নিজস্ব সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, দেশের যুব সমাজের একটি অংশ মাদকের ভয়াবহতার মধ্যে জড়িয়ে পড়ছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে শারীরিক পরিশ্রম ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবে।

ফাইনাল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বিজয় খাদলী, উল্লাপাড়া এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে কৈবর্তগাতী, উল্লাপাড়া। নৌকা বাইচ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী এবং বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলসহ অন্যান্যরা।