রাজনীতি

তারেক রহমানের জাতিসংঘে দেওয়া বক্তব্যে সমমর্যাদার বার্তা: রিজভী

প্রতিবেদক
গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মী আটক গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মী আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক চুক্তি সই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক চুক্তি সই বিবাহবহির্ভূত সম্পর্ক ও ব্যক্তির দ্বৈত সত্তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বিবাহবহির্ভূত সম্পর্ক ও ব্যক্তির দ্বৈত সত্তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রাথমিকের শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী প্রাথমিকের শিক্ষক নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় এবি পার্টির নিন্দা মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় এবি পার্টির নিন্দা ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশে দৃশ্যমান পরিবর্তন আনার নির্দেশ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আগেই পুলিশে দৃশ্যমান পরিবর্তন আনার নির্দেশ যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করি না, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করি না, মন্তব্য ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪ চুয়েটে বিক্ষোভ: নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের প্রতীকী লাল কার্ড চুয়েটে বিক্ষোভ: নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের প্রতীকী লাল কার্ড নাটোরে বিষপানে সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে বিষপানে সুনিল কর্মকারের মৃত্যু
সব খবর

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া তারেক রহমানের বক্তব্যকে অসাধারণ বলে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের এই বক্তব্যে সমমর্যাদার বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, অধিবেশনে তারেক রহমান অস্ত্রের পরিবর্তে কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তির মাধ্যমে পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি প্রতিটি দেশের সাথে পারস্পরিক শ্রদ্ধাশীল ও সমমর্যাদার সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সাথে, তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করেছেন, যা সারা বিশ্বের শান্তিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে রিজভী উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে বিএনপি নেতা বলেন, তারেক রহমান রোহিঙ্গাদের মর্যাদার সাথে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তার বক্তব্যে আলোকপাত করেছেন। রিজভী আরও বলেন, যুদ্ধ বিশ্বের সাধারণ মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনে; এতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়, জ্বালানি সংকট দেখা দেয় এবং বেকারত্ব বাড়ে। তারেক রহমান সেই শান্তিকামী মানুষের অন্তরের কথাই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

বিএনপির বর্তমান অবস্থান তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, কোনো বিতর্কিত বা মিডনাইট নির্বাচনের মাধ্যমে নয়, জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ বা দাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে এবং দেশ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে রাজপথে শক্তিশালী ব্যারিকেড গড়ে তোলা হবে। সমাবেশে ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্যসচিব এডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।