রাজনীতি

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
স্বৈরাচার সুবিধা পায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান নজরুল ইসলামের স্বৈরাচার সুবিধা পায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান নজরুল ইসলামের নিউইয়র্কে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক নিউইয়র্কে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি মিরপুরে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নিচে টিকাদান কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা জরুরি: ডিএসসিসি প্রশাসক মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা
সব খবর

সাজাপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যারা মাঝেমধ্যে ফিরে আসার আওয়াজ দিয়ে লুকায়িত নেতাকর্মীদের মধ্যে প্রাণসঞ্চারের চেষ্টা করছেন, তাদের সেই অপচেষ্টার বিষয়টি সরকার অবগত আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চান এবং বিগত সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও কাস্টোডিয়াল ডেথসহ নানা অপরাধে জড়িত ছিলেন, তাদের প্রতি দেশের মানুষ কখনো ইতিবাচক মনোভাব পোষণ করবে না। তিনি অভিযোগ করেন, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছেন এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার বালাই নেই। বরং তারা দেশের বাইরে থেকে বিভিন্ন আওয়াজ তুলছেন, যা গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে পুলিশে একটি বিশেষ সাইবার সিকিউরিটি ইউনিট প্রতিষ্ঠার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই এই ইউনিট গঠন করা হবে এবং এর কার্যক্রম হেডকোয়ার্টার থেকে শুরু করে মেট্রো, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিস্তৃত থাকবে। এই ইউনিটে আধুনিক প্রযুক্তির ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম থাকবে। জটিল বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে এবং সাধারণ বিষয়গুলো স্থানীয় পর্যায়ে বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বীরত্বপূর্ণ কাজ, সেবার অনন্য নজির এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ৯২ জন সদস্যকে এই অনুষ্ঠানে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনঞ্জুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকির।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চান, যারা এ দেশে ১৪০০ নাগরিককে হত্যা করেছেন এক মাসের মধ্যে; ১৫ বছরের হিসাব নাইবা দিলাম, ৭ হাজারের ওপরে ছিল বিচারবহির্ভুত কিলিং, যেটা পারসিকিউশন হয়েছে, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, কাস্টোডিয়াল ডেথ হয়েছে—সেই হিসাব নাইবা দিলাম। যারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করতে পা