বাংলাদেশ

বিশ্ব পর্যটন দিবসে ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে বিশেষ পুরস্কার

প্রতিবেদক
এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ গঠন এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ গঠন মিরপুরে রাড্ডা সেন্টার লুটপাটে এমপি মিষ্টির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে রাড্ডা সেন্টার লুটপাটে এমপি মিষ্টির সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ মিরপুরে ক্লিনিক ভাঙচুর ও লুটপাটে জড়িতদের ধরতে অভিযান চলছে মিরপুরে ক্লিনিক ভাঙচুর ও লুটপাটে জড়িতদের ধরতে অভিযান চলছে কুয়েতে পাঠানো উপহারের মাছ বিক্রিতে তৃতীয়বারের মতো নিলাম ডাকল টিসিবি কুয়েতে পাঠানো উপহারের মাছ বিক্রিতে তৃতীয়বারের মতো নিলাম ডাকল টিসিবি মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় চার আসামি কারাগারে মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা ও লুটপাটের ঘটনায় চার আসামি কারাগারে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক জাতিসংঘ সফরে বিনিয়োগের নতুন দুয়ার খুলবে: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘ সফরে বিনিয়োগের নতুন দুয়ার খুলবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করল বাংলাদেশ গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মী আটক গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মী আটক
সব খবর

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বিশ্ব পর্যটন দিবসের বর্ণাঢ্য আয়োজন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট অংশীজনরা এই কর্মসূচিতে অংশ নেবেন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় পর্যটন ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হবে। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী র‍্যালির উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ৯টায় সাইকেল র‍্যালি এবং ৯টা ৪০ মিনিটে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সিটি ট্যুর শুরু হবে।

সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর পর্যটন ভবনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা এবং ৩০ সেপ্টেম্বর কূটনীতিকদের সঙ্গে ইনবাউন্ড ট্যুরিজম ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মূল আয়োজনটি ৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেখানে ১২টি থিম্যাটিক প্রদর্শনী স্টলে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার তুলে ধরা হবে। বিকেলে আয়োজিত আলোচনা সভায় সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন এবং ইউএন ট্যুরিজমের মহাসচিবের ভিডিও বার্তা প্রচার করা হবে।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবনী উদ্যোগ এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ১৩টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, এই পুরস্কারের মাধ্যমে পর্যটন খাতে উৎকর্ষ ও দায়িত্বশীল উদ্যোগগুলো আরও উৎসাহিত হবে। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।