আইন ও আদালত

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: কিশোরের জামিন শুনানি ৪ অক্টোবর

প্রতিবেদক
রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম রাড্ডা হাসপাতালে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি দখলবাজি ও চাঁদাবাজি রোধে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর আয়াতুল্লাহ খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, জাতিসংঘে মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব সরকারের পাঁচ বছরের ম্যান্ডেট ও সাধারণ মানুষের প্রত্যাশার হিসাব ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার ২৭ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জয়নাল গ্রেপ্তার শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা সেন্টারে হামলা নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: তদন্ত নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে নেশনস লিগে স্পেনের শুভ সূচনা
সব খবর

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৯। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রামরত অবস্থায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত কিশোর আজান আলী শরীফের জামিন শুনানির জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে এই শুনানি হওয়ার কথা ছিল। এদিন অভিযুক্তের পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ একাধিক আইনজীবী জামিন আবেদন করেন। পরে আদালত অধিকতর শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত বৃহস্পতিবার একই আদালত অভিযুক্ত কিশোরের জামিন আবেদন নাকচ করে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ওইদিন জামিন আবেদনে দাবি করা হয়, অভিযুক্ত কিশোর গাড়িতে চালকের পাশের আসনে ছিল এবং শ্রবণ ও বাক-প্রতিবন্ধী মেহেদী হাসানকে হর্ন দেওয়া সত্ত্বেও দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে। আবেদনে আরও উল্লেখ করা হয় যে, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে নয় লাখ টাকা নগদ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরিফীন ইসলাম ওইদিন আইনের সংঘাতে জড়িত ওই শিশুকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন জানান। আবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের ডান পাশের ড্রাইভিং সিট থেকে আজান আলী শরীফকে দরজা খুলে বের হতে দেখা যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে, গত ২৩ সেপ্টেম্বর নিহত মেহেদীর বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গুলশান থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে গাড়ি চালক হিসেবে আসামি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়, আসামি আকাশ মারক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মেহেদীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে অভিযুক্ত কিশোর আটক রয়েছে।