বাংলাদেশ

নামফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করলেন না এমপি হাসনাত

প্রতিবেদক
মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান নাটোরের হালতী বিলে অবৈধ জাল ও বানা উচ্ছেদ অভিযান দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে দিল্লির জামিয়া মিলিয়ায় ছাত্র-নিরাপত্তা কর্মী সংঘর্ষ, ক্লাস অনলাইনে লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা লাল থেকে কমলা শ্রেণিতে জাহাজভাঙা শিল্প, পরিবেশ ও শ্রমিকের ঝুঁকির শঙ্কা খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান খুলনায় ঘোড়ার মাংসসহ যুবক আটক, কারাদণ্ড প্রদান দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানি ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে কুপিয়ে হত্যা
সব খবর

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ একটি নতুন একাডেমিক ভবন উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রোববার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় ও আয়োজক সূত্র থেকে জানা যায়, রাধানগর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় তিনি লক্ষ্য করেন যে, সেখানে তার নাম খোদাই করা হয়েছে। নিজের নাম দেখে তিনি তাৎক্ষণিকভাবে ভবনটি উদ্বোধন না করার সিদ্ধান্ত নেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ সময় আয়োজকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, জনগণের করের টাকায় নির্মিত সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তি বিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদের আত্মপ্রচারের উদ্দেশ্যে নামফলকে নাম ব্যবহার করা বন্ধ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

ঘটনার বিষয়ে রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দ্রুতই নামফলকটি পরিবর্তন করে নতুন করে স্থাপন করা হবে।