বাংলাদেশ

শ্রমিক লীগ থেকে তাঁতী দলে ইদ্রিস হাসান, ক্ষোভ যুবদলের

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন মো. ইদ্রিস হাসান। বিগত সময়ে প্রকাশ্যেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকা এই ব্যক্তি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন। এই রাজনৈতিক পট-পরিবর্তন ও পদপ্রাপ্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় যুবদল।

জানা যায়, ২০২২ সালে জাতীয় শ্রমিক লীগের প্যাডে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. ইদ্রিস হাসানকে ২৩ নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

অন্যদিকে, ২০২৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের প্যাডে নারায়ণগঞ্জ মহানগর শাখার সিদ্ধিরগঞ্জ থানার পূর্বের আহ্বায়ক কমিটি বাতিল করে এক বছরের জন্য অনুমোদন দেওয়া ৬৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে ইদ্রিস হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

তাঁতী দলে ইদ্রিস হাসানের পদপ্রাপ্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা। তিনি বলেন, “৫ই আগস্টের আগে আওয়ামী লীগ করা লোক কীভাবে বিএনপিতে আসে এটা আমার বোধগম্য নয়। আমি আমার অবস্থান থেকে এ বিষয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের যার যার অবস্থান থেকে এর প্রতিবাদ জানানো উচিত। এটা মেনে নেওয়া যাবে না।”

এ বিষয়ে জানতে তাঁতী দলের নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মকবুল হোসেন এবং সদস্য সচিব মো. নবী নূর-এর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি, যার ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান এই বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ মহানগর কমিটির মাধ্যমে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।