অপরাধ

ধুনটে চুরির মামলায় ধৃতদের দেখতে এসে গ্রেপ্তার আরও দুই ব্যক্তি

প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ২১ ম্যাজিস্ট্রেট মোতায়েন গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ২১ ম্যাজিস্ট্রেট মোতায়েন বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর
সব খবর

বগুড়ার ধুনট থানায় চুরির মামলায় গ্রেপ্তার আট আসামির সঙ্গে দেখা করতে এসে আরও দুজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে ধুনট উপজেলা সদরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটে ‘মাসুদ টেলিকম’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার মাত্র তিন ঘণ্টার মাথায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা।

দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আটজন হলেন— চট্টগ্রামের আল আমিন, আক্কাস আলী ও হৃদয়; নরসিংদীর ইমরান; ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত এবং কুমিল্লার রবিউল ইসলাম, আলা উদ্দিন ও ইস্রাফিল রহমান। বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছেন।

এদিকে, গত ৩০ সেপ্টেম্বর রাতে থানায় আটক ওই আটজনের সঙ্গে দেখা করতে আসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মাদ মোস্তফা (৪০) ও বাবুল চৌধুরী (৪৮)। থানায় তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে তাদেরও গ্রেপ্তার দেখানো হয়। ওসি আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আট চোরের সঙ্গে মোস্তফা ও বাবুলের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই কারণে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।