অপরাধ

প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর হেরোইন সেবন, তুরাগে যেভাবে মৃত্যু তাহসিফের

প্রতিবেদক
বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর জানুয়ারি এলেই ঢাকায় বাড়িভাড়া বৃদ্ধির আতঙ্ক জানুয়ারি এলেই ঢাকায় বাড়িভাড়া বৃদ্ধির আতঙ্ক রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় রিয়াল মাদ্রিদের রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় রিয়াল মাদ্রিদের এইচএসসি পরীক্ষায় শহর ও গ্রামের ফলে বড় বৈষম্য এইচএসসি পরীক্ষায় শহর ও গ্রামের ফলে বড় বৈষম্য ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিঠিতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিঠিতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
সব খবর

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। উল্লেখ্য, গত ২৭শে অক্টোবর জুনিয়র বন্ধু দীপের ফোনেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হন বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। এ ঘটনায় ৪ দিনের রিমান্ডে থাকা তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপ পুলিশকে জানিয়েছেন, গত ২৭ অক্টোবর রাতে বান্ধবী জেরিকা তাসনীম দিশার সঙ্গে সোনারগাঁ জনপথের পাশের নেস্ট বারে মদ্যপ অবস্থায় ঝগড়ার পর হেরোইন কিনতেই টঙ্গীর মাজার বস্তির পাশের মাঠে যান তাহসিফ।

তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, দিশার সঙ্গে অন্য এক যুবকের ইয়াবা সেবন ও শারীরিক সম্পর্কের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ ছিলেন তাহসিফ। বারে মদ্যপানের সময় দিশাকে এ নিয়ে চেপে ধরেন তিনি। এক পর্যায়ে তাহসিফ বলেন, তুমি ইয়াবা খেয়েছ, আমি এর চেয়েও বড় কিছু খাব, আমি হেরোইন খাব। এরপর বার থেকে বেরিয়ে তাহসিফ নিজের মোটরসাইকেলে দিশাকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে তার বাসায় পৌঁছে দেন। ওই সময় দীপও নিজের মোটরসাইকেলে উত্তরার ১৮ নম্বর সেক্টরে যান। এরপর তাহসিফ ও দীপ মোটরসাইকেলে টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন মাঠের দিকে রওনা হন।

মাঠে পৌঁছে তাহসিফ উচ্চস্বরে মাদক কারবারিদের কাছে হেরোইন দাবি করেন এবং তা সেবন করেন। মাদক সেবনের ফলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপও দৌড়ে নদীর পাড়ের দিকে চলে যান এবং পরে নদীর ২৯ নম্বর পিলারের পেছনে গিয়ে লুকিয়ে থাকেন তিনি। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় ও তাহসিফের বন্ধু হওয়ার কথা জানান। পুলিশ তাকে বাসায় ফিরে যেতে বললে তিনি বস্তির সরু রাস্তা দিয়ে বেরিয়ে মূল সড়কে আসেন।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, রাত ১টা ২০ মিনিটে দীপ মাঠ থেকে একা বেরিয়ে আসেন। এর আগে রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তার মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন যে তিনি রওনা হয়েছেন। দীপ দাবি করেছেন, তিনি তাহসিফকে পানিতে পড়তে দেখেননি। ঘটনার পর তিনি একাধিকবার তাহসিফকে ফোন করলেও ফোন বন্ধ পান এবং বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন।

ঘটনার দিন সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, তাহসিফ ও দীপ মোটরসাইকেল পার্ক করে বস্তির গলির ভেতর দিয়ে মাঠের দিকে যাচ্ছেন এবং তিনজন নারী তাদের যেতে নিষেধ করছেন। এ সময় তাহসিফকে দীপকে ইংরেজিতে বলতে শোনা যায়, বেশি কথা না বলে হাঁটতে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত এটি হত্যাকাণ্ড নয়, বরং দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে হচ্ছে। তাহসিফের লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন এবং ভিসেরা, রক্ত ও ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। গত ২৭ অক্টোবর নিখোঁজ হওয়ার পরদিন বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এ খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে।